এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটি অনুমোদনের মাত্র তিন দিনের মাথায় পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক মিত্রজয় তঞ্চঙ্গ্যা। গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বান্দরবান জেলা কমিটি রোয়াংছড়ি উপজেলার এই কমিটি অনুমোদন দিয়েছিল।
সূত্র জানায়, কমিটির পরিচিতি সভা ঠিকমতো অনুষ্ঠিত হওয়ার আগেই এই ভাঙন দেখা দিয়েছে। অনুমোদনের মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মিত্রজয় তঞ্চঙ্গ্যা। পদত্যাগপত্রে তিনি ‘পারিবারিক অসুবিধা’র কথা উল্লেখ করে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
এদিকে মিত্রজয় তঞ্চঙ্গ্যার পদত্যাগের বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবগঠিত এই কমিটি থেকে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রোয়াংছড়ি উপজেলা এনসিপি’র সদ্য অনুমোদিত কমিটির আহ্বায়ক পুহ্লাঅং মারমা বলেন, “দল থেকে পদত্যাগ করা বা না করা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এতে আমাদের কমিটির সাংগঠনিক কার্যক্রমে কোনো সমস্যা হবে না।”
সেপ্টেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।