এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্মৃতিচারণ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে "জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নঈম বিন শাহজাহান, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নতুন প্রেরণা জুগিয়েছে। তাঁরা দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস ও সকল অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মুক্তচিন্তা, দায়িত্বশীল নাগরিকত্ব এবং দেশ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মার্চ ২৩, ২০২৫
জুলাই ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।