এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় যথাযথ মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তুবক অর্পণ,জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, সমূহ পতাকা সহ ব্যানার ফেস্টুন রঙিন নিশানা তার সজ্জিত করণ এবং শিশুদের জন্য রচনা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্নজ ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন। এ দিবসে সকাল ৯ টায় ঢাকা রোড ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন কার্যালয়, সরকারি কলেজ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ৯ টায় মাগুরা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য,মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলি আহমেদ, জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মোঃ আলফাজ উদ্দিন।
বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর, পৌর বিএনপি'র সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জুলাই যোদ্ধা শাহরিয়ার সাদিক, শহীদ রাব্বির স্ত্রী সুমি খাতুন, শহীদ রাজু আহমেদের মাতা নাসিমা খাতুন, শহীদ সুমনের মাতা খাদিজা প্রমূখ। সভায় বক্তারা বলেন, ২৪ শে জুলাই শহীদের রক্তের বিনিময়ে আমাদের আজ এই নতুন বাংলাদেশ। জুলাই শহীদের রক্তের ঋণ আমরা ভুলবো না। যারা জুলাই শহীদের হত্যার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, জুলাই সনদ খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাতে শহীদ পরিবারগুলো এদেশে মাথা উঁচু করে গর্বের সাথে বাস করতে পারে।শহীদ পরিবারগুলো আরও দাবী জানিয়ে বলেন, আমাদের সন্তান মারা গেছে কিন্তু আমরা দুই বছর পেরিয়ে গেলেও কোন কাঙ্খিত বিচার পাইনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।