এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে এসএসসির ফলাফলে অকৃতকার্য হওয়ায় কথা সাহা (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মাগুরা সদরের একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থা মাগুরা সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকালে দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কথা সাহা মাগুরার মহম্মদপুরের বিনোদপুর গ্রামের রাজেশ সাহার কন্যা।
রোববার দুপুরে মাগুরা শহরের রিমপি সাহা নামের এক স্বজনের বসবাসরত বাড়ির চতুর্থতলার ছাদ থেকে সে লাফ দিয়ে আত্মহত্যা করে।
মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, উপজেলার বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে কথা সাহা এবারের এসএসসি পরীক্ষা দেন। রোববার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এক বিষয়ে ফেল সে অকৃতকার্য হয়। বিষয়টি জানতে পেরে সে ভবনের চতুর্থতলা থেকে লাফ দেয়। সে উপজেলার বিনোদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
ডিসেম্বর ১১, ২০২৪
ফেব্রু ১৪, ২০২৫
মে ৭, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নীলফামারী | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।