এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরের রাজাপুরে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে দুই পক্ষের স্ত্রী ও সন্তানদের মধ্যে পরস্পর বিরধী বক্তব্য পাওয়া গেছে। রবিবার বিকালে মৃতের দ্বিতীয় স্ত্রী ও মেয়ে তানিয়া খাতুন প্রেসক্লাব মহম্মদপুরে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তার মা শিল্পী বেগম ও ছেলে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়,বাবার প্রথম পক্ষের সৎ ভাই তাদের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগে মিথ্যা হয়রানি করছেন। তার বাবা নিত্যনন্দপুর গ্রামের বাসিন্দা আফজাল শেখ পক্ষাঘাতগ্রস্ত হয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রী শিল্পী বেগমের বাড়িতে শয্যাশায়ী আছেন। তিনি একা একা চলাফেরা করতে পারেন না।
গত ৪ মে শনিবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে গোয়ালবাথান নামক স্থানে ইজি বাইকের মধ্যেই মারা যান। এই ঘটনায় স্থানীয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে তার মরদেহ বাড়িতে আনা হয়।
প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের অভিযোগের প্রেক্ষিতে তার মরদেহ ময়না তদন্ত করে।
এই ঘটনার পর থেকে প্রথম পক্ষের সৎ ভাই নুরুল্লাহ ও তার লোকজন দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার ছেলেমেয়েদের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগে লিখিত আবেদন করে।
এরপর তারা লোকজন জড়ো করে মানববন্ধন করে। এ ঘটনার পর থেকে পরিবারটি উচ্ছেদ আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান। আমাদেরকে পৈত্রিক বসত ভিটা থেকে উচ্ছেদ করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা হত্যার অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে। আমরা এই ঘটনায় ন্যায় বিচার দাবি করছি। মৃতের প্রথম পক্ষের সন্তান নুরুল্লাহ জানান, আমার বাবার সম্পত্তি দখল করতে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানের আমার বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জানু ১৬, ২০২৫
নভেম্বর ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।