এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ঝড়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতারণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রোববার সকালে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের নটাপাড়া হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজার মো: আজমল হোসেনের সঞ্চালনায়, জামালপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের সদস্য মো: মোস্তাফিজুর রহমান রানার সভাপতিত্বে হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব কুমারেশ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকল শিক্ষার্থীর অভিভাবক সহ আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সুপারভাইজার - সুমন দাস, শহিদুল ইসলাম (আক্কাচ) ও তারেকুর রহমান।
দিনব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন-অত্র বিদ্যালয়র শিক্ষিকা লাবনী সরকার। পুরস্কার বিতরণ শেষে সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।
নভেম্বর ২৪, ২০২৪
ডিসেম্বর ১৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।