এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান পরিচালনা করে চোরাই মালামালসহ ৩ চোরকে আটক করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ গত ১৬ সেপ্টেম্বর দিবাগত সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে চোরদের চুরি যাওয়া মালামালসহ আটক করে।
আটককৃতরা হলেন, বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত নাজিম উদ্দিন মৃধার ছেলে মোঃ মেহেদী হাসান টুকু (৪৫), একই এলাকার মোঃ জালাল শেখের ছেলে আব্দুল্লাহ শেখ(২১) ও মোঃ ইউসুফ আলী শেখের ছেলে ইনদাদুল শেখ(৩৬)।
বালিয়াকান্দি থানা পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াকান্দির বাঘুটিয়া গ্রামে বিলের মাঝ থেকে ১টি কাঠের নৌকা আনুমানিক মূল্য ৭ হাজার টাকা এবং ২ গাছা চায়না দুয়ারী জাল যার আানুমানিক মূল্য ১২ হাজার টাকা ও অপর ১টি কাঠের নৌকা আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা সুকৌশলে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় মাশালিয়া বিলের মাঝ থেকে বালিয়াকান্দি থানা পুলিশ চোরদেরকে মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনার ব্যাপারে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জুলাই ১৫, ২০২৪
জানু ৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাঙ্গামাটি | ২৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।