এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার মোঃ নজরুল শেখের ছেলে মোঃ রাশেদুল শেখের(২৭) সাথে সুমি খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। জামাই বিদেশ যাওযার আগে স্ত্রী সুমির নামে ব্যাংক একাউন্ট না খোলায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুলাই ) বিকালে, এরশাদ ফকির, ৮-৯.জনলোক নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে আসে, মেয়ের জামাই রাশেদুল শেখ এর কাছে জানতে চায়, আমার মেয়ের নামে কেন ব্যাংক হিসাব খোলা হয় নাই,? মেয়ের জামাই রাশেদুল বলেন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এ কথা শুনে এরশাদ ফকির রাগ হয়ে জামাই এর মাথায় দা-দিয়ে কোপ দেয় এবং বিয়াই নজরুল শেখ, ও বিয়ান রোজিনা বেগম কে বেধড়ক মার-ধর করে ও বিবস্ত্র করে ফেলে। ইজ্জত বাঁচাতে রোজিনা বেগম পুকুরে ঝাঁপ দেয়।
মোঃ নজরুল শেখ বলেন, আমার ছেলে রাশেদুল কে পার্শ্ববর্তী ঘোড়ামারা গ্রামের মোঃ এরশাদ ফকির এর কন্যা মোছাঃ সুমি খাতুনের সাথে দুই বছর পূর্বে পারিবারিক ভাবে রেজিস্ট্রি কাবিননামা মূলে বিবাহ দেওয়া হয়। বিবাহের পর থেকেই আমার বিয়াই (ছেলের শ্বশুর) নানা অজুহাতে আমার বাড়ীতে এসে অশান্তি সৃষ্টি করে। তার মেয়ের নামে জমি লিখে দিতে বলে, আমার ছেলে রাশেদুল শেখ জীবন-জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে তার পাসপোর্ট, ভিসাও হয়েছে। এই খবর পেয়ে আমার বিয়াই আমার ছেলের বিদেশে যাওয়ার পূর্বে আমার পুত্রবধূ সুমি খাতুন এর নামে ব্যাংক হিসাব খুলে যাওয়ার জন্য ছেলের উপর চাপ দিতে থাকে। ছেলে রাজী না হওয়ায় আমার বিয়াই এরশাদ ফকির ক্ষিপ্ত হয়ে, আমার ছেলে কে মেরে ফেলার উদ্দেশ্যে, এরশাদ ফকির (৪৫) মেহের মন্ডল (২৬) কলম মন্ডল (৩০) জামাল মন্ডল (৪৮) বক্কার শেখ (৪৫) হামলা করে। আমার বারান্দায় থাকা দা এনে ছেলের মাথার মাঝখান বরাবর সজোরে কোপ মেরে মারাত্মক রক্তাক্ত যখম করে। আমি এর প্রতিবাদ করলে অন্যারা আমার শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারে এবং আমার স্ত্রী বাধা দিতে গেলে, এরশাদ ফকির ও কলম মন্ডল আমার স্ত্রী রোজিনা বেগম কে টানা-হেচরা করে কিল-ঘুষি,লাথি মারতে থাকে আমার স্ত্রী বিবস্ত্র হয়ে মাটিতে লুটে পড়ে। তখন সে প্রাণের ভয়ে ও ইজ্জত বাঁচতে বাড়ীর পাশের পুকুরে ঝাঁপ দিলে এরশাদ ফকির, কলম মন্ডল ও বক্কার শেখ পুকুরে নেমে আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পানিতে চুবায়। এসময় তারা আমার স্ত্রী স্পর্শকাতর স্থানেও হাত দেয়। পরে তারা আমার ঘরে ঢুকে লুটপাট চালায়।
আমার ছেলে বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করা করেছি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
নভেম্বর ২১, ২০২৪
আগস্ট ১৪, ২০২৪
নভেম্বর ৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।