এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিএনপির র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ রনজু সরদারের সভাপতিত্বে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক জামালপুর গড়ার লক্ষ্যে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি জামালপুর বাজার প্রদক্ষিণ শেষে বাজার শহীদ মিনারের সামনে এসে অবস্থান করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউর আজম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু,জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর কলেজের প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু , জামালপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান ইতু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।