এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমা উপজেলায় কাঠ বোঝাই ট্রাক উল্টে অনিল ত্রিপুরা (২৯) নামে এক শ্রমিক নিহত ও একই ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রুমা-কেউক্রাডং সড়কের মুনলাই পাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত অনিল ত্রিপুরা (২৯) ২নং রুমা সদর ইউপির বৈথনি পাড়া এলাকার অহাচন্দ্র ত্রিপুরার ছেলে।
আহতরা হলেন- পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মংসেপ্রু পাড়ার মং চথোয়াইয়ের ছেলে প্রুসাউ মার্মা(৪৮) ও রুমা সদর ইউনিয়নের থানা পাড়া বাসিন্দা এলাকার হ্লাথোয়াইপ্রু’র ছেলে নুহাইচিং মার্মা(৩৫)।
স্থানীয়রা জানায়, রুমা-কেওক্রাডং সড়কের কাঠ বোঝাই করে দ্রুত গতিতে ইটভাটায় সরবরাহ দিতে রুমার দিকে আসার পথে মুনলাই পাড়ায় জিরা বম- চেয়ারম্যানের বাড়ির রাস্তায় গতিরোধকে জোরে ঢাক্কা লাগলে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির লাকড়ি উপরে বসে থাকা তিন শ্রমিক ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত ও দুইজন শ্রমিক আহত হয়।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়দের সূত্রমতে, গাড়িটি চালক ক্যপ্রুমং মারমা(৩৫) রুমা সদর ইউনিয়নের থানাপাড়া বাসিন্দা ও গাড়ি মালিক পিপলু মারমা(৪২), সে রুমা বাজারে বাসিন্দা বলে জানা গেছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক জানান, দূর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহতের খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানা যাবে।
ফেব্রু ১০, ২০২৫
ডিসেম্বর ১৪, ২০২৫
ফেব্রু ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।