আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৫ আগস্ট, ২০২৬ ৪:৪৯ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। গতকাল ​বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় বীরত্ব ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক। যে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল,সেই চেতনাকে বুকে ধারণ করে আমাদের কাজ করে যেতে হবে। 

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্বজন ও আন্দোলনের বীর যোদ্ধাদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়। বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোঃ খবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. তোজাম্মেল হক, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।