এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরনে ঝকঝকে নতুন স্কুল ইউনিফর্ম, পায়ে নতুন জুতা-মোজা আর কাঁধে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। নতুন সাজে সজ্জিত হয়ে সীমাহীন আনন্দে মেতে উঠেছে একঝাঁক কোমলমতি শিশু। কেউ বন্ধুদের নতুন ব্যাগ দেখিয়ে গল্পে মশগুল, আবার কেউ আনন্দের আতিশয্যে ছুটে বেড়াচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে এমন প্রাণচঞ্চল ও উৎসবমুখর দৃশ্য।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টির প্রথম শ্রেণির ৩৪ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের স্কুলব্যাগ তুলে দেওয়া হয়। উপহারসামগ্রী হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি, যা মুহূর্তেই পুরো বিদ্যালয় প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী।
এ সময় ইউএনও বলেন, “শিশুদের মানসম্মত ও সুন্দর শিক্ষাজীবন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন থেকে নানা মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নতুন পোশাক, জুতা ও উপহারসামগ্রী শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি অনুরাগ বাড়াবে এবং নিয়মিত পড়াশোনায় নতুন উদ্দীপনা জোগাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেন, উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ মোল্যাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয় বলে মত দেন উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এ ধরনের কার্যক্রম দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী করতে, শিক্ষার্থী ঝরে পড়া রোধে এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।