এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে ১১ দলীয় জোটের ব্যানারে পাবনার ভাঙ্গুড়ায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ড (গোল চত্বর) থেকে কর্মসূচি শুরু হয়। পরে একটি গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এ সময় তারা দেশের সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় বিষয়েও বক্তব্য দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ভাঙ্গুড়া পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার, উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আহমেদ হালিম মাযাহার নূর, উপজেলা নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান এবং ভাঙ্গুড়া উপজেলা আমীর মাওলানা মহির উদ্দীন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল সাদিক।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।