এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে ২০২৪ সালের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ এবং 'হাসিনা-রেজিম' পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের ‘জুলাই আকাঙ্ক্ষা’ নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, সদরপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। সেই অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের স্বপক্ষের সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "২৪-এর জুলাইয়ে আমাদের অসংখ্য ভাইয়ের রক্ত, গুম, নির্যাতন ও ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। এই রক্তে অর্জিত সাফল্যকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।" শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।