এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা বোয়ালমারী সাধারণ জনতা ও শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়।
এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মিছিলে অংশগ্রহণকারীরা “ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ”, “আমরা সবাই হাদীর সৈনিক”, “আমরা সবাই হাদী হতে চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “দিল্লির আগ্রাসন মানি না, মানবো না”—সহ নানা স্লোগানে শহর প্রকম্পিত করে তোলে।
বক্তারা আরও বলেন, ওসমান হাদীর আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।