এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় দিনের বেলায় ঘরের ভেতর থেকে একটি আইফোন ১৬ প্রো চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ মে ২০২৬) দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। জনবহুল এলাকায় দিনের আলোতে এমন দুঃসাহসিক চুরিতে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ভবুকদিয়া গ্রামের বাসিন্দা জিন্নাত আলী মৃধার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন, তবে অসতর্কতার সুযোগ নিয়ে একজন অপরিচিত কিশোর ঘরের ভেতর প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই টেবিলে থাকা দামী ‘আইফোন ১৬ প্রো’ মডেলের ফোনটি নিয়ে সে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি টের পাওয়ার পর আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ওই কিশোরের কোনো হদিস মেলেনি।
চুরি হওয়া মোবাইল ফোনটির বর্তমান বাজারমূল্য অনেক বেশি বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় প্রতিকার চেয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দিনের বেলায় বাড়িতে ঢুকে চুরির এমন ঘটনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে। দ্রুত চোর শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন তারা।
এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি অভিযুক্ত কিশোরকে শনাক্ত করতে পারেন কিংবা মোবাইলটি উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করেন, তবে তাকে উপযুক্ত পুরষ্কার প্রদান করা হবে।
নগরকান্দা থানা পুলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং চুরি হওয়া ফোনটি উদ্ধার ও অপরাধীকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।