এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী এলাকায় অভিযান চালিয়ে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে রাইখালী ইউনিয়নের কাজীপাড়া মোড় সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই (নিঃ) আক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসায়। অভিযান চলাকালীন সিএনজি স্ট্যান্ডে অবস্থানরত দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী পুলিশের সহায়তায় তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের হাতে থাকা দুটি কালো প্লাস্টিকের ব্যাগ থেকে ১৮ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার আমবাগান এলাকার সাদা মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (২৫) এবং বাগেরহাট জেলার জয়গাছি এলাকার আব্দুল কাওসারের স্ত্রী তানিয়া আক্তার (২৮)।
চন্দ্রঘোনা থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃতরা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।