এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ধরা পড়েছে বিদেশি প্রজাতির একটি রাক্ষুসে মাছ—সাকার মাউথ ক্যাটফিশ। শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলা সদর হাসপাতাল এলাকার নদীতে সৌখিন জেলে হাসানের জালে মাছটি ধরা পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওসহ এক পোস্টে দিলদার হোসেন জানান, ধরা পড়া মাছটি অত্যন্ত বিষাক্ত ও নদীর জন্য ক্ষতিকর। এটি নদীতে থাকলে অন্যান্য মাছের বংশবৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে এবং ছোট মাছ খেয়ে ফেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হাসান গণমাধ্যমকে জানান, “হাসপাতাল এলাকার কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ এই অদ্ভুতদর্শন মাছটি ধরা পড়ে। স্থানীয়রা জানান, এটি বিষাক্ত। তাই নদীতে ফেলে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছি এবং পরে মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করব।”
এ বিষয়ে কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা বলেন, “সাকার মাউথ ক্যাটফিশ আমাদের দেশীয় প্রজাতির মাছের জন্য মারাত্মক হুমকি। এটি নদীর তলদেশে বসবাসকারী প্রাণীদের পরিবেশ ধ্বংস করে দেয়। ফলে এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের বিপদ।”
তিনি আরও জানান, ২০২১ সালের ১৫ জানুয়ারি সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আইন অধিশাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মাছ আমদানি, বংশ বিস্তার, চাষ ও বিপণন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২ জানুয়ারি কাপ্তাইয়ের শিলছড়ির সীতাঘাট এলাকায় এবং ২০২৩ সালের ৫ মে কেপিএম কয়লার ডিপু এলাকায় একই প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়েছিল। বারবার এ ধরনের রাক্ষুসে মাছ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।