এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল কর্মী ইমন হোসেন (২২) নিহত হয়েছেন। নিহত ইমন রাজবাড়ী জেলার রতনদিয়া ইউনিয়নের টেংরাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন।
শনিবার (১৪ জুন) বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের মোড়াগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ইমন ও তার বন্ধু হাসান একটি মোটরসাইকেলে ছিলেন। হঠাৎ রাজবাড়ী কালুখালী দিক থেকে আসা একটি পদ্মাগড়াই পরিবহনের বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইমন ছিটকে পড়ে গিয়ে কুষ্টিয়া থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইমনের সঙ্গে থাকা বন্ধু হাসান জানান, “ইমন আমাদের সবচেয়ে প্রাণচঞ্চল বন্ধু ছিল। তার এমন মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।”
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে ঘাতক বাস ও ট্রাক শনাক্তে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।