এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলার ব্রাক অফিসের সামনের ব্রিজের পাশে শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রাক (খুলনা মেট্রো-ড-১১-০১৮০) ও কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পরিবহন বাস ব্রাক অফিস সংলগ্ন ব্রিজ এলাকায় প্রবল গতিতে চলছিল। হঠাৎ করেই দুটি যানবাহন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে যায়। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হন মো: শূন্য মিয়া (৫৫) ও মোহাম্মদ হারুন — উভয়েই কুষ্টিয়ার মিরপুর থানার সাহেবনগর গ্রামের বাসিন্দা। আহতদের তালিকায় আরও রয়েছেন মোছাঃ বণী (মাছপাড়া, রাজবাড়ী), মোহাম্মদ জাফর (সদকি, কুমারখালী)। এছাড়া আরও অনেকের পরিচয় এখনও জানা যায়নি।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এদের মধ্যে রয়েছেন চায়না (স্বামীর নাম রহিদুল, গ্রাম লালন ছেওড়িরিয়া)সহ আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ, খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনায় যান চলাচলে বিঘ্ন ঘটলেও তা কিছু সময় পর স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে পুলিশ। আহতদের মধ্যে কেউ কেউ এখনও হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
এপ্রিল ২২, ২০২৬
ডিসেম্বর ১৬, ২০২৪
মার্চ ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।