এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের দুর্দশা লাঘবে তিনি তাৎক্ষণিকভাবে নিজস্ব তহবিল থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।
শনিবার (০৯ মে) সকালে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাড়িকতলা বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদি দোকান, চায়ের দোকান ও চটপটির দোকানসহ মোট ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ব্যবসায়ীদের শেষ সম্বলটুকু আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালেই এমপি মাসুদ সাঈদীর নির্দেশে একটি বিশেষ প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের খোঁজখবর নেন এবং সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।
ব্যক্তিগতভাবেও সংসদ সদস্য মাসুদ সাঈদী ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান। ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করার পাশাপাশি তিনি আশ্বাস দেন যে, দ্রুতই নগদ অর্থের পাশাপাশি দোকান পুনরায় নির্মাণের জন্য টিনসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে সরকারি সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা সংসদ সদস্যের এমন তাৎক্ষণিক মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা দ্রুত সরকারি অনুদান ও স্থায়ী পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।