এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহানুর জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের ব্যক্তিগত সচেতনতা ও অংশগ্রহণ একান্ত প্রয়োজন। আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
সভায় বক্তারা বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, তথ্যসেবা কর্মকর্তা অ্যামেলিয়া জামান সেতু এবং ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বর ও এর আশপাশের এলাকায় সচেতনতামূলক কার্যক্রম এবং একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মশার প্রজননস্থল ধ্বংসের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করা হয়।
আগস্ট ১৩, ২০২৫
অক্টোবর ৭, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।