এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের প্রবীণ বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তিত্ব ভবেশ চন্দ্র পোদ্দার (৮১) আর নেই। বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদপুর হৃদরোগ ফাউন্ডেশনে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত ১৫ দিন ধরে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ও ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে ভাস্কর পোদ্দার বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ছোট ছেলে দীপঙ্কর পোদ্দার দৈনিক 'দেশ রূপান্তর' পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি ও একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
শনিবার (৯ মে) দুপুরে বোয়ালমারী পৌর সদরের রায়পুর শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে, ভবেশ চন্দ্র পোদ্দারের মৃত্যুতে বোয়ালমারীর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।