এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে পথচারীদের মনে আতঙ্ক সৃষ্টি ও ছিনতাইয়ের অভিযোগে মো. তুফান (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে শহরের আলীপুর ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে ধরা হয়।
আটক তুফান শহরের আলীপুর এলাকার মুজিবরের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তুফান একজন পেশাদার মাদকসেবি এবং দীর্ঘদিন ধরে তিনি অভিনব এই পদ্ধতিতে ছিনতাই করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তুফান শহরের নির্জন সড়ক ও বিশেষ করে সন্ধ্যার পর চলাচলকারী পথচারীদের টার্গেট করতেন। তার হাতে থাকত রক্তভর্তি একটি সিরিঞ্জ। সেই সিরিঞ্জ শরীরে ফুটিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি মানুষের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। এই আতঙ্কে অনেকেই প্রতিবাদ না করে সর্বস্ব দিয়ে দিতেন।
এর আগে গত শুক্রবার (৮ মে) রাতে স্থানীয় সাংবাদিক শ্রাবণ হাসানের কাছ থেকেও একইভাবে সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ ওঠে তুফানের বিরুদ্ধে। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে।
শনিবার দুপুরে পুনরায় আলীপুর ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা চালালে উপস্থিত জনতা তাকে ধরে ফেলেন। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় ব্যবসায়ীদের মতে, তুফানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও মাদকসেবনসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জনতার হাতে আটক তুফানকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।"
শহরে এমন অভিনব ও ভয়ানক ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও, এ ধরনের অপরাধ দমনে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অক্টোবর ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।