এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুর উপজেলায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (৯ মে) সকালে উপজেলার দরিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ ওই গ্রামের মৃত তমিজউদ্দীন মৃধার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে আজাদ মৃধা নিজের কলাবাগানে কীটনাশক স্প্রে করতে যান। কাজ শেষে শরীর পরিষ্কার করার জন্য তিনি বাড়ির পাশে গড়াই নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর পাড়ে থাকা ঘন কাশবনের ভেতর থেকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।
আজাদের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত এক কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খেটে খাওয়া এই কৃষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।