এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের বেজড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। মৃত্যকালে মরহুমের বয়স হয়েছিল ৭২ বছর। গত শুক্রবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকালে উপজেলার বেজড়া ঈদগাহ ময়দানে প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়।
এ সময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধার জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম, নহাটা ইউপি চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান,বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম,বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া,নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই অর্জুন দাসসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযার নামাজ শেষে বেজড়া কবরস্থানে মরহম বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়।
জুলাই ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।