এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার নতুন বাজার এলাকার বাসিন্দা বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত, মাগুরা সংস্কৃত কলেজের অধ্যক্ষ এবং সুপরিচিত হস্তরেখাবিদ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য (চানু ঠাকুর) আর নেই। রবিবার (২৩ নভেম্বর) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি প্রয়াত হন। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জেলার সাতদোহা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রয়াত শ্যামাপ্রসাদ ভট্টাচার্য স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সংস্কৃত ভাষা, সাহিত্যচর্চা ও হস্তরেখাবিদ্যায় তার গভীর দখল এবং নির্লোভ ব্যক্তিত্বের কারণে তিনি মাগুরা জেলায় অত্যন্ত শ্রদ্ধেয় হিসেবে পরিচিত ছিলেন।
মাগুরা বৈদিক কৃষ্টি পরিষদ, মাগুরা সংস্কৃত কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠা ও উন্নয়নে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
জুন ১২, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।