এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ
বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন মুন্সিবাজার এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বোয়ালমারী উপজেলার কলারন (মৃধাবাড়ী) গ্রামের মৃত ইমদাদুল মৃধার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার কলারন উত্তরপাড়া গ্রামের মো. ছাকেন মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শহিদুল ইসলামের কাছ থেকে ৩ হাজার পিস এবং আল আমিন মৃধার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অক্টোবর ১৩, ২০২৫
ডিসেম্বর ১৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।