এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নগরকান্দা জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেধা ও যোগ্যতাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে এগিয়ে নেবে। তাদের প্রতিটি সাফল্য আমাদের গর্বের বিষয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতারা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
বক্তারা বলেন, শুধু ভালো ফল করাই নয়, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা প্রয়োজন। শিক্ষার্থীদের পথচলা সফল করতে পরিবার, শিক্ষক ও সমাজের সমন্বিত ভূমিকার ওপরও তারা গুরুত্ব আরোপ করেন।
সংবর্ধনা শেষে দোয়া ও শুভাশীষের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।