এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে এক কৃষককে রাসেল ভাইপার সাপ কামড় দিয়েছে। ঘটনায় আহত কৃষক মোঃ হেলাল বিশ্বাস (৫০)কে জীবিত সেই সাপ ধরে দ্রুত পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হেলাল বিশ্বাস শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে হেলাল বিশ্বাস পদ্মা নদীর চরে তার ধানের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তার পায়ে একটি বিষধর রাসেল ভাইপার সাপ কামড় দেয়। পরে অন্য কৃষকদের সহযোগিতায় হেলাল বিশ্বাস সাপটি ধরে দ্রুত পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হেলালের চাচাতো ভাই বাদশা বিশ্বাস জানান, “আমরা খবর পাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে সাপসহ হাসপাতালে পৌঁছে দিয়েছি। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।”
মার্চ ৯, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।