এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. কাউসার এবং জাতীয় যুবশক্তি চরভদ্রাসন উপজেলা শাখার আহ্বায়ক মো. হোসাইন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় এর ভূমিকা এবং নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বিএনপির নেতৃত্বেও পৃথক একটি মিছিল বের করা হয়।
সেপ্টেম্বর ১০, ২০২৫
নভেম্বর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।