এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ভাঙ্গুড়ায় ৫ বছরের এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ পলাতক রয়েছেন।
গত সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে ভাঙ্গুড়া পৌর সদরের একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুস সাত্তার পেশায় একজন শিলপাটা ধার কাটার কারিগর। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার দিন সকালে শিশুটি নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় আশপাশে কোনো লোকজন না থাকার সুযোগে আব্দুস সাত্তার বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যান।
সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বৃদ্ধ চতুরতার সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুস সাত্তারের বাড়িতে গিয়ে দেখা যায় মূল ফটকে তালা ঝুলছে। পরিবারের কোনো সদস্যকে না পাওয়ায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, "ঘটনার পর শিশুটির বক্তব্যের ভিত্তিতে প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আত্মগোপনে থাকা অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
জুন ২৯, ২০২৬
জুলাই ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।