এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক মিল্টন মুহুরী। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার আমির হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের আধুনিক পদ্ধতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, পরিবারের সদস্যদের সঠিক তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধকরণ এবং মাঠপর্যায়ে সুপারভাইজারদের তদারকির দায়িত্ব নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ভুল ছাড়া প্রকৃত সুবিধাভোগী শনাক্তকরণ ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় থানচি উপজেলার ৪টি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডভুক্ত মোট ২১৫টি দুর্গম গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। প্রশিক্ষণ শেষে মাঠকর্মীরা শিগগিরই এ তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন।
এদিকে কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানের সময় পরিবারের সব সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং যাঁদের এনআইডি নেই তাঁদের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়। এছাড়া ভাতার অর্থ সরাসরি পৌঁছে দেওয়ার সুবিধার্থে পরিবারের নারী প্রধানের নিজ এনআইডিতে নিবন্ধিত সচল মোবাইল সিম নম্বর এবং বিকাশ বা নগদ হিসাব প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই নিবিড় প্রশিক্ষণের ফলে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হবে এবং জনকল্যাণমুখী এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।