এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু অভিযোগ করেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্রী শ্রী অনন্তদেব কেন্দ্রীয় মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, "এসব ধানাইপানাই ছেড়ে রাজনীতির মাঠে আসুন, মানুষের দুঃখ-কষ্ট বুঝুন। এখন কিসের আন্দোলন, কার জন্য আন্দোলন করছেন? জনগণের কাছে আপনাদের এত ভয় কেন?"
তিনি আরও বলেন, "জনগণের পাশে আসুন। জনগণ যদি আপনাদের গ্রহণ করে, আপনাদের ভোট দেয়, তবেই আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবেন।"
এর আগে, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সেপ্টেম্বর ২৬, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।