এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতার দমদম বিমানবন্দর থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর পথিমধ্যে বৈরী আবহাওয়ার সৃষ্টি হলে কোলাঘাটে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়।
জানা গেছে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন বলাকা মঞ্চের ফুটবল মাঠে হেলিকপ্টারটি নিরাপদে নামানো হয়। অবতরণের পর বেলা ১১টা ২১ মিনিটে শুভেন্দু অধিকারী কোলাঘাট থেকে সড়কপথে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা হন। পরবর্তীতে দুপুর ১২টা ৪১ মিনিটে হেলিকপ্টারটি কোলাঘাট থেকে পুনরায় কলকাতার উদ্দেশ্যে ফিরে যায়।
বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে কেশপুরে আয়োজিত একটি স্মৃতি তর্পণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। কেশপুরের কর্মসূচি শেষে তার বাঁকুড়ায় যাওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অধীনস্থ সাতটি জেলার আধিকারিকদের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।