এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের খেলোয়াড়ি সামর্থ্যের স্বীকৃতি দিলেও তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাবেক এই অধিনায়ককে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া মানুষ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব প্রসঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ বলেন, "সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। তবে যে শেখ হাসিনার সঙ্গে যুক্ত ছিল এবং এখনও আছে, সে একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ।"
সম্প্রতি বিদেশে অবস্থানরত সাকিব আল হাসান একাধিক সাক্ষাৎকারে তাঁর রাজনৈতিক অবস্থান ও দেশে ফিরতে না পারার বিষয়ে কথা বলেন। টানা দুই বছর দেশের বাইরে থাকাকে নিজের জন্য এক ধরণের 'শাস্তি' বলেও উল্লেখ করেন তিনি।
সাকিবের এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, "সরকারকে কিছুটা চাপে ফেলার উদ্দেশ্যে তিনি এসব ফালতু কথা বলছেন।"
তবে সাকিব দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় তাঁর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে ডা. জাহেদ বলেন, "শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। বিচারিক প্রক্রিয়ায় তারা সংবিধান প্রদত্ত সব অধিকার ভোগ করবেন। পরবর্তীতে আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।"
বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী উল্লেখ করে তিনি আরও বলেন, "এটি ফ্যাসিস্ট আমল নয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাই নিশ্চিতভাবেই সবচেয়ে বীভৎস অপরাধীও—তিনি সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা যিনিই হোন না কেন—আইন ও সংবিধান অনুযায়ী প্রাপ্ত সব নাগরিক অধিকার পাবেন।"
উল্লেখ্য, ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং সম্প্রতি নানা বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন।
জুন ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।