এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরসহ দেশের সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সব জাদুঘরে সপ্তাহে অন্তত একদিন কোনো ধরনের টিকিট ছাড়াই বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্যের কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে শিক্ষার্থীদের পরিদর্শনের জন্য সপ্তাহে একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। এটি কেবল সরকারি স্কুলেই সীমাবদ্ধ থাকবে না, পর্যায়ক্রমে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সুবিধার আওতায় আনা হবে।
শিক্ষার্থীদের পরিদর্শনের সময় টিকিটের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, "শিক্ষার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। তাদের কোনো টিকিট কাটতে হবে না।"
তিনি আরও জানান, এই উদ্যোগ কেবল জুলাই স্মৃতি জাদুঘরেই সীমাবদ্ধ থাকবে না। শাহবাগের জাতীয় জাদুঘর ছাড়াও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং অন্য মন্ত্রণালয়ের অধীনস্থ ঢাকার বাইরের সব জাদুঘরেও শিক্ষার্থীদের সরকারি ব্যবস্থাপনায় ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
উদ্বোধনের পর থেকে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর ঘিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "শুরুর দিকে অতিরিক্ত দর্শনার্থীর সমাগমের কারণে একদিন সামান্য ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিয়েছিল। তবে দ্রুত তা সামলে নেওয়া হয়েছে এবং বর্তমানে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গেই সাধারণ মানুষ জাদুঘর পরিদর্শন করছেন।"
সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘরমুখী করা এবং তাদের কাছে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলি সরাসরি তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আগস্ট ৬, ২০২৬
মার্চ ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।