এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “ভারতের পক্ষ থেকে আসা আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা প্রয়োজনীয় পর্যালোচনার পর তা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।”
উল্লেখ্য, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১ সদস্য দেশের এই শীর্ষ সম্মেলনে প্রতিবারের মতোই বাইরের বেশ কিছু দেশের সরকারপ্রধানদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছেন আয়োজক দেশ ভারত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতির ফোনালাপ গুঞ্জন নিয়ে মন্তব্য:
সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের মধ্যে ফোনালাপ হয়েছে বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য আসেনি। তবে বিষয়টি যদি সত্য হয়ে থাকে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার অবশ্যই তদন্ত করে দেখবে।”
মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে:
এদিকে মার্কিন প্রতিনিধির আসন্ন ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বহুপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুগম হবে। আমাদের বাণিজ্যিক সম্পর্ক, দ্বিপক্ষীয় কূটনীতি এবং অর্থনৈতিক কূটনৈতিক উদ্যোগগুলোকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়—মূলত এসব বিষয় নিয়েই আলোচনা হবে বলে আশা করছি।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।