এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ট্রফি নিয়ে দেশে ফিরে মাদ্রিদের রাজপথে ছাদখোলা বাসে জমকালো উদযাপনও শেষ করেছে স্প্যানিশরা। তবে মাঠের খেলা শেষ হলেও ফাইনাল ঘিরে বিতর্ক ও আলোচনা যেন কিছুতেই থামছে না। রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ট্রফি নির্ধারণী এই ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি উঠেছে। আর সেই অনলাইন আবেদনে (পিটিশন) ইতোমধ্যে সই করেছেন ৬২ হাজারের বেশি মানুষ।
অনলাইন আবেদন গ্রহণের জনপ্রিয় ওয়েবসাইট ‘চেঞ্জ ডট অর্গ’ (Change.org)-এ অদ্ভুত এই দাবি তুলে পিটিশন চালু করেছেন গিজেলা সানচেজ নামে এক ফুটবল সমর্থক। গত ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের নেওয়া বেশ কয়েকটি সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত বলে দাবি করা হয়েছে এই আবেদনে। সানচেজের মতে, রেফারির ভুল সিদ্ধান্তগুলো সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।
তবে ম্যাচ পুনরায় আয়োজনের এমন দাবির কোনো আইনগত ভিত্তি নেই। ক্রীড়া আইনের বিধানেও এমন কোনো বাধ্যবাধকতা নেই যা ফিফাকে কোনো ফুটবল ম্যাচের ফল বদলে দেওয়া বা পুনরায় আয়োজনের নির্দেশ দিতে পারে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের অভাব এবং ফিফার নিজস্ব নীতিমালার কারণে ভক্তদের এই আবেদনের ভিত্তিতে বিশ্বকাপ ফাইনাল পুনরায় অনুষ্ঠিত হওয়া কার্যত অসম্ভব।
২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা ১৩ ম্যাচে অপরাজিত থেকে ২০২৬ ফাইনালের মঞ্চে পা রেখেছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। তবে ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের পারফরম্যান্সে স্পেনের চেয়ে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। স্প্যানিশদের একের পর এক ধারাল আক্রমণ সামলাতেই ব্যস্ত সময় পার করতে হয়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে। অন্যদিকে, স্পেনের রক্ষণভাগে তেমন কোনো জোরালো চাপ তৈরি করতে পারেনি লিওনেল মেসির দল।
আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অতিরিক্ত সময়ে ১-০ গোলের জয় নিয়েই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। এছাড়া ইতালি ও জার্মানি চারবার করে এবং আর্জেন্টিনা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। স্পেনের পাশাপাশি উরুগুয়ের ঝুলিতে রয়েছে দুটি করে শিরোপা, আর ইংল্যান্ড জিতেছে একটি বিশ্বকাপ।
জুন ৩০, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।