এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিলেট সফরে গিয়ে বিমানবন্দরে স্বাগত জানাতে আসা স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) সরাসরি জাতীয় সংসদে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানাতে স্থানীয় কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। করমর্দন ও কুশল বিনিময়ের সময় সংসদ সদস্যদের দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি তাঁদের প্রশ্ন করেন, “আজকে কি সংসদ নেই?”
এরপর তিনি সংসদ সদস্যদের অবিলম্বে সংসদে ফিরে যাওয়ার তাগিদ দিয়ে বলেন, “আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নেই। আপনারা সংসদে যান।”
প্রধানমন্ত্রীর এমন সরাসরি নির্দেশনা পাওয়ার পরপরই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সিলেট অঞ্চলের সংসদ সদস্যরা।
এ বিষয়ে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরপরই তাঁর নির্দেশমতো সরাসরি জাতীয় সংসদে চলে আসলাম।”
এমরান আহমেদ চৌধুরী তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদকে দেশের সকল কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে চান। সংসদকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে তাঁর এই সময়োপযোগী নির্দেশনা একটি অনন্য ও জীবন্ত দৃষ্টান্ত।
উল্লেখ্য, সিলেট বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি চা বাগানের নারী শ্রমিকদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ১৭ জুন, ২০২৬
ফুটবল | ১৭ জুন, ২০২৬
জাতীয় | ১৭ জুন, ২০২৬
জাতীয় | ১৭ জুন, ২০২৬
জাতীয় | ১৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।