এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও সার্বিক চিকিৎসাসেবা তদারকি করতে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। পরিদর্শনের শুরুতেই তিনি হাসপাতালের চারপাশ ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ বিতরণ ব্যবস্থা, সরবরাহকৃত খাবারের মান এবং হাসপাতালের টয়লেট ও অফিস কক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিবিড়ভাবে যাচাই করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন ভর্তি রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়ে সরাসরি তাদের সাথে কথা বলেন। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত সেবা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান সরকার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ গোলাম রব্বানীসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান বলেন, "রোগীদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" লোকবল স্বল্পতা সত্ত্বেও সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।