এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ নানা ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাক আহমেদ, একাডেমিক সুপারভাইজার মোঃ কামাল হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আতাউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, মোঃ জহুরুল করিম বিশ্বাস, অধ্যাপক ফরজ উল্লাহ (ফরোজ) এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, "দৌলতপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠগুলো সংস্কার করে খেলাধুলার সুপরিবেশ সৃষ্টি করা হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও সমান মনোযোগী হতে হবে।" মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে পরবর্তীতে আরও ফুটবল, ক্রিকেটসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ৬, ২০২৪
আগস্ট ২১, ২০২৪
জুন ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।