এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর দ্বীপউপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার খেয়াঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সটকে পড়ায় পলিথিনের প্রকৃত মালিককে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ করা পলিথিন আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, "পরিবেশ রক্ষায় সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। পরিবেশবান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে এবং অবৈধ পলিথিন কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।