এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ও ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান সিংগারডাবড়ীহাটের ‘রিসা বীজ ভান্ডার’-এ অভিযান চালান। অভিযানে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড নামক একটি কোম্পানির ৬২৬টি অবৈধ ও অনুমোদনহীন বালাইনাশক উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত এসব পণ্য জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অনুসন্ধানে জানা যায়, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির প্রায় ৭৪টি পণ্য বাজারে প্রচলিত থাকলেও সরকারিভাবে মাত্র ৮টি পণ্যের অনুমোদন রয়েছে। বাকি পণ্যগুলো সম্পূর্ণ অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, "ভেজাল সার ও কীটনাশক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি। উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে পণ্যের সত্যতা যাচাই শেষে ‘সার ব্যবস্থাপনা আইন-২০০৬’ অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে এবং লুমিনাস ওয়ার্ল্ডের প্রতিনিধি রায়হান রাজুকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী জানান, অনুমোদনহীন ও ভেজাল পণ্য ব্যবহারে ফসলের মারাত্মক ক্ষতি হয় এবং উৎপাদন ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে কৃষকের পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অভিযুক্ত ব্যবসায়ী ওয়াহেদুর রহমান বাবু জানান, তিনি রায়হান রাজু, শামসুজ্জামান বাবু ও সাইদুল ইসলামের মাধ্যমে এসব পণ্য সংগ্রহ করেছিলেন।
অভিযান চলাকালে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী ও রাজারহাট থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
এপ্রিল ৩, ২০২৬
আগস্ট ১০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।