এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি বোমা-সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। যাত্রী সুরক্ষার স্বার্থে আপাতত মিরপুর-১০ নম্বর স্টেশনে ট্রেন থামা বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুর-১০ গোলচত্বর ও স্টেশন সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর পুলিশ সদস্যেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন এবং পুরো এলাকা কর্ডন করে ফেলেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তা মো. মোস্তাক সরকার জানান, মিরপুর-১০ মেট্রো স্টেশনের ভেতরে বোমাসদৃশ একটি বস্তুর সন্ধান মিলেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেশনে মেট্রোরেল থামানো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বস্তুটি সত্যিকার অর্থেই বিস্ফোরক কি না, তা নিশ্চিত হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ‘বম্ব ডিসপোজাল টিম’ কাজ করছে। বস্তুটির প্রকৃতি সম্পর্কিত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক তদন্ত শেষে জানানো হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ‘ছাতা বোমা’ উদ্ধার করেছিল বোম ডিসপোজাল ইউনিট। পরবর্তীতে সেটি নিষ্ক্রিয় করার সময় এক পথচারী আহত হয়েছিলেন।
সেপ্টেম্বর ৮, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬
জুলাই ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।