এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, উপজেলায় সর্বসাকুল্যে পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৫১ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪৬ জন শিক্ষার্থী।
প্রাপ্ত তথ্যানুযায়ী, কাপ্তাই উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৮৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে মাত্র ৪৪৬ জন। সাধারণ বিদ্যালয়গুলোতে পাশের হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৬৭ শতাংশ।
উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৩৩ জনই কাপ্তাই বিএন স্কুলের। এছাড়া কাপ্তাই বিউবো স্কুল থেকে ৭ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং নারানগিরি উচ্চ বিদ্যালয়, নেওয়ার চিৎমরম উচ্চ বিদ্যালয়, কেপিএম স্কুল ও সাক্রাছড়ি বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে উপজেলার ২টি মাদ্রাসা (কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসা ও তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা) থেকে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৪ জন। এখানে পাশের হার ৬৭ দশমিক ২০ শতাংশ।
অন্যদিকে, কারিগরি শাখায় কাপ্তাই বি কে নুরুল হুদা কাদেরি উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন উত্তীর্ণ হয়েছে, যেখানে পাশের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ।
কাপ্তাই উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় এই বড় ধরনের ফলাফল বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানতে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ মাহমুদুল হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে কাপ্তাইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বারবার এমন ফলাফল বিপর্যয়ের পেছনে নিয়মিত তদারকির অভাব, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদানের ঘাটতি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগিতাকে দায়ী করছেন স্থানীয় শিক্ষাবিদরা। তারা অবিলম্বে এই ধসের কারণ অনুসন্ধান করে শিক্ষার মান উন্নয়নে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ডিসেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।