এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জমায়িত মাদক কারবারিদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। গতকাল রোববার রাত ৯টা থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার এই অভিযানে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে পুরো এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনাবেচা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—খন্দকার সাকিব আহমেদ (২৬), মো. মেহেদী হাসান (২০), হিমেল বিশ্বাস (২২), মো. মাহাতিম ওয়াসিম (১৮), মো. হাবিবুর রহমান (২৬), মো. রাব্বী (২১), মো. অনিক (২০), মো. মোক্তারুল (২৪), মো. রহমত আলী (২৯), মো. রসুল মোল্লা (২৪), রমিন রহমান (২১), জুলকার নাইন অরিয়ান (২৩), মো. কাশফিয়ার রহমান জয় (১৯), মো. নাসির উদ্দিন (২২), মো. মশিউর রহমান মিঠু (৩৯), মো. জুনায়েদ (১৯), আরমান হোসেন বাদল (২২), আবতাহি হোসেন প্রিয়ন্ত (১৯), আরিফ (২২) ও রাকিব আলী (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় তল্লাশি চালাতে হাজী মাজার বস্তি এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ও মাদকসেবীরা সংঘবদ্ধ হয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আত্মরক্ষার্থে ও জানমাল রক্ষায় পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জমায়িত চক্রটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ অভিযান চালিয়ে এই ২০ জনকে গ্রেপ্তার করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মার্চ ১৫, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।