এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজার লঞ্চঘাট এলাকা থেকে ৩৪ পিস ইয়াবাসহ মো. রাব্বি আহমেদ (২৬) নামে এক যুবককে আটক করেছে নৌ-পুলিশ।
রবিবার (২০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত রাব্বি আহমেদ মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে।
লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগতজ্যোতি চৌধুরী জানান, মাদকসহ হাতেনাতে আটকের পর তাকে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়েছে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। হাওরাঞ্চলে মাদকবিরোধী পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জুলাই ১৫, ২০২৬
জুলাই ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।