এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের ওপর পূর্বপরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা না চালানোর বিনিময়ে ইরানকে ‘দ্রুত একটি চুক্তিতে’ পৌঁছাতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে ট্রাম্পের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “বিশ্বের ভবিষ্যৎ শান্তি ও স্বার্থের কথা বিবেচনা করে এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার লক্ষ্যে আমি হামলাটি বাতিল করতে রাজি হয়েছি। তবে মূল শর্ত হলো— ইরানকে খুব দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে।”
মার্কিন প্রেসিডেন্ট জানান, একটি চুক্তির মূল রূপরেখা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, যার অন্যতম প্রধান বিষয় হলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করা।
তিনি আরও জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল। ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, সপ্তাহান্তে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। খবরটি চাউর হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধ আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
চলমান এই পরিস্থিতির জন্য ওয়াশিংটনকে দায়ী করে তেহরান হুঁশিয়ারি দিয়েছিল— যুক্তরাষ্ট্রকে সহায়তা করা যেকোনো আঞ্চলিক রাষ্ট্র যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকা এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
এদিকে, মার্কিন হামলার আশঙ্কা ও পরবর্তীতে ইরানের সম্ভাব্য পাল্টাহামলার প্রস্তুতি হিসেবে ইসরায়েল তাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার ও বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে বলে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।