এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরের দিকে দেশটির ‘আল-মুওয়াফফাক সালতি’ বিমানঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, ইরানি হামলায় ঘাঁটিটিতে থাকা অন্তত আটটি ‘এফ-১৫’ (F-15) যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত মেরামতের পর বিমানগুলোকে পুনরায় বহরে যুক্ত করা হয়েছে। অন্যদিকে, হামলায় সরাসরি আঘাতপ্রাপ্ত ‘ওয়ার্থহগ’ নামে পরিচিত একটি ‘এ-১০ থান্ডারবোল্ট’ যুদ্ধবিমানের ডানা খসে পড়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে।
সিবিএস নিউজ জানায়, এই হামলাটি মূলত ইরানের একটি পাল্টা প্রতিশোধমূলক অভিযান। এর আগে মঙ্গলবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টার অভিযোগ তুলে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র।
এর তাৎক্ষণিক জবাবে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, তারা মার্কিন বাহিনীর আটটি তেল ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ঐ বিমানঘাঁটিতে একযোগে সমন্বিত হামলা চালিয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আকাশপথে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে জর্ডানে মোতায়েন করা মার্কিন বাহিনী ৩০টিরও বেশি ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বিনোদন | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পরীক্ষা | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।